শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ লামায় শিশু আরাফাতকে বলাৎকারের পর হত্যা, ১১ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার মহেশখালীতে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা আওয়ামী লীগ থেকে গোপনে বিএনপিতে পদায়ন ফ্যামিলি কার্ডের কাজ না পেয়ে পদত্যাগের ঘোষণা ২ ছাত্রদল নেতার মাতামুহুরিতে মোটরসাইকেল – ডাম্পার গাড়ি সংঘর্ষ, নিহত ছাত্রদল নেতা মিজান চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী চকরিয়া ও মাতামুহুরিতে বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যের হাইজিন কিট বিতরণ অতীতের মতো ‘গুপ্তবাহিনী’ বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় উদ্ধার তৎপরতায় সহায়তা করতে সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস।স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর জরুরি পরিস্থিতি মোকাবিলা ইউনিটের ৫৪ জন সদস্য উদ্ধার অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই বিশেষ দলটিতে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরের পাশাপাশি উদ্ধারকাজে ব্যবহৃত অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ শনাক্ত করতে সক্ষম উদ্ধার ক্যামেরা ও ভূকম্পন শনাক্তকারী যন্ত্র (জিওফোন) অন্তর্ভুক্ত রয়েছে।অন্যদিকে নেদারল্যান্ডসও ভেনেজুয়েলায় একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। দেশটি এ লক্ষ্যে প্রায় ২০ লাখ ইউরো বরাদ্দ করেছে।

সূত্র : আল জাজিরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews