শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বিএনপির নেতা পায়ুপথে মিলালো ২ হাজার ইয়াবা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

টেকনাফ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদকে ২হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

১২ জুলাই (শনিবার) আনুমানিক ০৬:৫০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজার গামী একটি প্রাইভেটকার উখিয়ার জালিয়াপালং ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্ট পর্যন্ত আসলে কর্তব্যরত বিজিবির সদস্যগণ তল্লাশীর করে। তল্লাশীকালে আরোহী নূর মোহাম্মদ (৪৯), পিতা-মোঃ ইউছুফ আলী, (গ্রাম-নাজিরপাড়া, ডাক-টেকনাফ, থানা-টেকনাফ মডেল ও জেলা-কক্সবাজার) কে সন্ধেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামী স্বীকার করে যে, তার মলদারের মধ্যে ইয়াবা রয়েছে।

পরবর্তীতে তার মলদার হতে ০২টি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয় যা গণনা করে ২,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবা ও ধৃত আসামীকে উক্ত থানায় দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews