
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
প্রধান কার্যালয়
সংস্থাপন শাখা
টিসিবি ভবন, ১, কাওরান বাজার, ঢাকা।
www.tcb.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://tcb.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না:
| ক্রমিক নং |
পদের নাম, গ্রেড ও বেতন স্কেল | শূন্য পদের সংখ্যা |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ১। | উপ–সহকারী প্রকৌশলী (গ্রেড-১০) বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০/- |
০১ (এক) | সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমাধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ২। | সাঁটমুদ্রাক্ষরিক–কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০/- |
০৩ (তিন) | (ক) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস; (খ) সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ৪৫ ও ২৫ এবং ইংরেজিতে ৭০ ও ৩০ শব্দ সম্পন্ন হতে হবে; সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাদের ০২ (দুই) বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। |
| ৩। | সংরক্ষণ ও বিক্রয় সহকারী (গ্রেড-১৬) বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/- |
০১ (এক) | কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে। যাদের সরকারী বিভাগ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রয় ও মাল খালাস, আসবাবপত্র রক্ষণাবেক্ষণের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। |
| ৪। | টেলেক্স অপারেটর (গ্রেড-১৬) বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০/- |
০১ (এক) | কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ হতে হবে। তবে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে উহা শিথিল করা যেতে পারে। |
| ৫। | অফিস সহায়ক (গ্রেড-২০) বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০/- |
০৪ (চার) | প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। |
• প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB)
• চাকরির ধরন: সরকারি চাকরি (Govt Job)
• আবেদন শুরুর তারিখ: 17/11/2026
• আবেদন শেষ তারিখ: 08/12/2026
• আবেদন লিংক: https://tcb.teletalk.com.bd/