শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় ট্রেন- ট্রাক সংঘর্ষ, আহত- ২

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।

রবিবার(১৪ জুলাই) সকাল ৬টার দিকে কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে,পেকুয়া থেকে চকরিয়াগামী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় সেখানে কোনো গেটম্যান কিংবা সতর্ক সংকেত ছিল না। রেলগেট খোলা থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

ট্রেনের সজোরে ধাক্কায় ট্রাকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং এতে চালক ও সহকারী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চকরিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে,দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন,ঝুঁকিপূর্ণ এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই,এমনকি কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না। রেল কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে, তবে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews