বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

চকরিয়া শ্বশান গেইটে মিললো নির্মাণ শ্রমিকের মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৩ জুলাই) রাত ১১ টার দিকে চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার শ্মশান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে পেশায় রাজমিস্ত্রী সহকারী ছিলেন।

সুমন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের দক্ষিণ বাজার বড়ুয়া পাড়ার সচিন্দ্র বড়ুয়ার ছেলে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য অপর রাজমিস্ত্রী মোস্তাহের কে থানায় আনা হয়েছে। নিহত সুমন বড়ুযার মা আরতি বালা জানান,সকালে বাড়ির অদূরে স্থানীয় একটি শ্বশানের নির্মান কাজে যায়। আমার ছেলে দুপুর খাবার খেতে বাড়িতে আসেনি। হেড় মিস্ত্রী পায়ে আঘাতের কারণে সকাল ১০টার দিকে বাড়ি চলে যায়।

পরে সুমন একা কাজ করছিল। রাতে ঘরে না ফেরায় তার মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি। রাত সাড়ে ১০টার দিকে শ্বশানে তার উপুড় হয়ে থাকা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চকরিয়া থানার এসআই আবদুল মান্নান লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

 

তিনি জানান,লাশের মুখের ডান পাশে তেথলানো দাগ রয়েছে। জিব্বা কামড়ানো অবস্থায় ছিল। অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews