Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

ঈদগাঁওতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন 

By ভোরের কণ্ঠ
July 23, 2025 1 Min Read
0

 

গত কদিন ধরে গরমের সঙ্গে তীব্র হয়ে উঠেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির অসহনীয় লোডশেডিং। অতিষ্ঠ ঈদগাঁও উপজেলাবাসী। বিঘ্নিত হচ্ছে এলাকাবাসীর দৈনন্দিন জীবন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়,কারিগরি ত্রুটির কারনে লোড শেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা।

জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে ঘণ্টা পর ঘন্টা লোডশেডিং করায় অবস্থা অত্যন্ত ভয়াবহ। বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। কোথাও এক থেকে আধ ঘণ্টার জন্য দেওয়া হয় বিদ্যুৎ। আবার কখনোও টানা ঘন্টার পর ঘণ্টা থাকেনা। এতে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। আবাসিক এলাকার বাসিন্দাসহ বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এমনকি বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি কাজে ব্যাঘাত ঘটায়ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্ম ঘণ্টা।

চরম লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের প্রিন্ট, লেমিনিটিং মেশিন, বাসা বাড়ির ফ্রিজ, এসি, টিভি ও কম্পিউটারসহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশি সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবা ও বিঘ্নিত হচ্ছে।

ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন এফবিতে লিখেছেন-
ঈদগাঁওতে বিদ্যুত নাই দীর্ঘক্ষন যাবৎ। মানুষ কষ্ট পাচ্ছে । বিশেষ করে রোগিরা।
হাফেজ আমীনুর রশিদ লিখেন- বিদ্যুৎ অফিস কি দেশের ক্লান্তিলগ্নের সুযোগ নিচ্ছেন? কি শুরু করলেন এটা, লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ। একটু তাপদাহ বাড়তে শুরু করে দিলেন।

ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রাজন দাশের মতে, বিদ‍্যুতিক লাইনে কোথাও কোথাও ত্রুটি রয়েছে, যার কারনে কমবেশি লোডশেডিং হচ্ছে। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

বান্দরবানের লামায় ডেঞ্জার হিল রিসোর্টে ঝুলন্ত লাশ উদ্ধার

Next

বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *