শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

ভারতে যাওয়ার পথ বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১২টার দিকে ভারতে ঢোকার চেষ্টা করে। বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তিনি গ্রেপ্তার হন।
তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭টি মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। এসময় তিনি কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি একাধিক মামলায় জড়িত ছিলেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে আসামিকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দিবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews