বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

বেনাপোলের জনপ্রিয় টিকটকার ইয়াসমিন আক্তার মাহী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলের সাদীপুর গ্রামের মেয়ে ইয়াসমিন আক্তার মাহী (২১) আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার (২১ জুলাই) মধ্যরাতে যশোর শহরের ধর্মতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বর্তমানে তার মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।মাহী সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন বেশ জনপ্রিয়। ফেসবুক ও টিকটকে তার ছিলো জনপ্রিয়তা। তার মৃত্যুর আগে আপলোড করা সর্বশেষ টিকটক ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে সেই ভিডিওটা দেখা যাচ্ছে , ঘরের ছাদে থাকা ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “ভালোবাসা বলতে কিছুই হয় না বার্থ…যা থেকে ধারণা করা হচ্ছে, তার ভেতরে চলছিল তীব্র মানসিক অস্থিরতা ও হতাশা। স্থানীয়দের ভাষ্যমতে, রাতে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সকালে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews