শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বেনাপোলে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

প্রায় ১০ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সদস্যরা প্রায় দশ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৪ টার দিকে এসব ট্যাবলেট এর চালানটি আটক করা হয়। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বেনাপোলের বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করছিল-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় Super Vidalista নামক যৌন উত্তেজক ট্যাবলেটের ৯ হাজার ৮০০ পিস মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত পথ্যের আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবির উপস্থিতি নজরে পড়লে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews