শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনে মসজিদ ভিত্তিক বৃক্ষরোপন কর্মসূচী শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

শেরপুর সদর উপজেলায় “জনগনের সেবায় নিয়োজিত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠন গড়ে উঠেছে। এ সংগঠনের মাধ্যমে সমাজের অনেক সুবিধা বঞ্চিত মানুষ ধারাবাহিকতায় সেবা পাচ্ছে।তারি ধারাবাহিকতায় আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের মসজিদ ভিত্তিক গাছ বিতরণ কর্মসূচী ২০২৫ শূভ উদ্ভোধন করা হয়। ২৫ শে জুলাই রোজ শুক্রবার আলীনাপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে এর শুভ উদ্ভোধন করা হয়। আস ছামিউল আলীম সেচ্ছা সেবক সংগঠনের সভাপতি মোঃছামিউল আলম এর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি সজীব রায়হান এর সঞ্চালনায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজুর সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুর প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শহিদুল ইসলাম সভাপতি শেরপুর প্রেসক্লাব একাংশ ও সাবেক ভিপি শেরপুর সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিট, নাহিম আহাম্মেদ নিলয় সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন শেরপুর জেলা আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজবাহার সিদ্দিক বাহার সভাপতি আলীনাপাড়া দাখিল মাদ্রাসা শেরপুর সদর শেরপুর, উজ্জল আলম সাধারণ সম্পাদক আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠন। এ সময় আস ছামিউল আলীম সংগঠনের সভাপতি বলেন আমরা ৬ দিন ব্যাপি মসজিদ ভিত্তিক বৃক্ষরুপণ কর্মসূচী হাতে নিয়েছে এ কর্মসূচীতে আমরা মসজিদ প্রাঙ্গনে গাছ রোপন করবো। এতে আমাদের সহযোগিতা করেছেন মুসলিমা খানম নিলু উপজেলা কৃষি কর্মকর্তা শেরপুর ও জিহাদী এন্টার প্রাইজ শেরপুর সদর শেরপুর। আমাদের ছয় দিনের কর্মসূচীতে আমরা নিম গাছ রোপনে বেশি প্রাদান্য দিব এবং যদি কেউ মসজিদে গাছ রোপণ করার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে এই কর্মসূচী চলা অবস্থায় আমরা নিমের চারা আপনাদের মসজিদে পৌছে দব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews