1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পসংলগ্ন কোহেলিয়া নদী থেকে মো. মামুন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মামুন কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আবু আহমদের পুত্র।

শনিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ৩টার দিকে প্রকল্প এলাকার ‘সেলফি গেইট’ নামক স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামুনকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, “মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট