শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ায় পালংখালরীতে মাছ ধরার ছদ্মবেশে টেকনাফ হোয়াইক্যং এর শামসুল আলমকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) ২৮ জুলাই বিকেল আনুমানিক ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র টহল দল কর্তৃক বিআরএম-১৯ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া বেড়ীবাধে স্থানে অবস্থান করে। আনুমানিক ২ টা ৫০ মিনিটে  ০২ জন জেলে সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং জেলের ছদ্মবেশে থাকা মোঃ শামসুল আলম(৩৫), পিতা-মোঃ ভুলু মিয়া, গ্রাম-হোয়াইক্যং, ডাক-হোয়াইক্যং ও জেলা-কক্সবাজারকে আটক করে। পরবর্তীতে ধৃত ব্যক্তির ঘাড়ে ঝোলানো কালো রঙ্গের একটি ব্যাগের মধ্যে পাঁচ কাট সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews