শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বান্দরবানের লামায় প্রতিবাদে সরব পানিবন্দি নাগরিকরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া ও আশপাশের এলাকাগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে চলমান জলাবদ্ধতা

সমস্যা সমাধানে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগকে দুই সাপ্তাহের আল্টিমেটাম, দুর্ণীতি ও ড্রেন নির্মাণে প্রশাসনের মিথ্যা আশ্বাসের প্রতিবাদে মিছিল মানববন্ধন অনুষ্ঠিত ।
মঙ্গলবার ২৯ জুলাই বিকেল ৪টায় লামা পৌরসভার ৭ নং ওয়ার্ড মধুঝিরি নয়াপাড়া নামক স্থানে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে পানি নিস্কাশনে দ্রুত ড্রেন নির্মাণের জন্য দাবি জানান।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রামবাসী শতাধিক নারী পুরুষ অংশ নেন।
প্রধান সড়কের পাশে ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে নয়াপাড়া গ্রামের ৪০টি পরিবার বিগত ৪ মাস ধরে জলমগ্ন হয়ে চরম দুর্ভোগে পড়েন।এ ক্ষেত্রে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ বরাবরই বেখেয়ালি।

ভুক্তভোগী গ্রামবাসী বলেন, প্রধান সড়কে জলাবদ্ধতার ফলে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত কার্পেটিং সড়ক নষ্ট হচ্ছে। সড়কের জায়গা না রেখে বহুতল স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানানো হয়।
বিরাজমান সমস্যা সমাধানে আগামী ১৫ দিনের মধ্যে যদি কর্তৃপক্ষের উদ্যােগ লক্ষ্য করা না যায়,
তবে ১৬ আগস্ট সড়ক অবরোধ করে গ্রামবাসীরা প্রতিবাদ করবেন মর্মে আল্টিমেটাম দেন। মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র রিপোর্টার মোঃ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মোঃ কামাল উদ্দিন, মোঃ দুলাল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews