শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় মোবাইল কোর্টে দুই রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

৩১ জুলাই (বুধবার) বিকাল ৪টায় চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয় । অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার না ঢেকে রাখা এবং ফ্রিজে খোলা অবস্থায় খাবার সংরক্ষণসহ বিভিন্ন অপরাধের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং গ্রীনচিলি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। অভিযান চলাকালে চকরিয়া থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews