1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় মো: হাসান (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল। নিহত হাসান উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমদের পুত্র।

পরিবার সূত্রে জানা যায়, লোকটি মানসিকভাবে  হতাশায় ছিল, চুনতি বাজার যাবে বলে লোকটি ঘর থেকে বের হয়, কিছুক্ষণ পর খবর আসে ট্রেনের ধাক্কায় লোকটি মারা গেছে।

লোহাগাড়া রেলওয়ে সহকারী ষ্টেশন মাষ্টার দিদার হোসেন জানান, ঐ সময় আমি অফিসের বাহিরে ছিলাম। রেলওয়ে পুলিশের একজন কর্মকর্তা শাহজালাল জানান, ট্রেনের ধাক্কায় একজনের প্রাণহানির খবর পেয়েছি, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট