বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ায় ওপেন হাউস ডে তে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের চকরিয়া থানার উদ্যোগে থানার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

রবিবার (৩ আগষ্ট) বিকাল ৩ টার সময় চকরিয়া থানার হলরুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপরোক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন মিয়া, বরইতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-পার্বত্য চট্রগ্রাম বিষয়ক সম্পাদক ও চকরিয়া-পেকুয়া আসনের গন অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল কাদের প্রাইম, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন এবং লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ে জিএম কাইছার।

তারা বলেন, চকরিয়া থানা ও উপজেলা পরিষদের সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের এক নেতা, তার নেতৃত্বে সকল তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। একে আশ্রয় প্রশ্রয় দেওয়ায় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। চকরিয়ায় মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী ও চিংড়ি ঘের দখল প্রতিনিয়ত চলছে। এছাড়া অবৈধ অস্ত্র দিয়ে প্রতিনিয়ত দখলদারিত্ব চলছে। চকরিয়ায় আ.লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে রাতের অন্ধকারে টায়ার জ্বালিয়ে হরতাল করে। তারা এসব অস্ত্র কোথায় পায়? এ সবের বিরুদ্ধে দ্রুত সময়ে অভিযান পরিচালনা করতে হবে।মাদকের বিষদাঁত ভেঙে দিতে হবে ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে”

সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করার পুলিশ কাজ করে যাচ্ছে। ফলে তিনি চকরিয়া বাসীর সহযোগিতা কামনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার ফারুক খোকন, চকরিয়া পৌরসভা জামায়াত নেতা মাওলানা এহেছানুল হক, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল মাহমুদ, চকরিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি সামসুল ইসলাম সাঈদী ও মোবারক হোসেন জিহানসহ চকরিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews