শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

পায়ুপথে পাচারকালে চকরিয়ায় ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক মাদক কারবারিকে আটিক করেছে পুলিশ। এসময় তার পায়ুপথ থেকে ১ হাজার ৯০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে তল্লাশী চৌকি বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি আজাদ নোয়াখালীর সুধারাম উপজেলার কাঞ্চনপুর ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আমিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে থানা পুলিশের একটি টিম অভিযানের অংশ বিশেষ মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে তল্লাশী চৌকি বসিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ তল্লাশীকালে মোহাম্মদ আজাদ নামে এক যুবকের সন্দেহ হলে তাকে আটক করেন। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে পুলিশের কাছে তিনি স্বীকারোক্তি দেন। পরে ধৃত যুবক আজাদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসামীকে ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করে তার পায়ুপথের মাধ্যমে একে একে ইয়াবা ট্যাবলেটের পুঁটলি বের করে ১হাজার  ৯শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চকরিয়ায় মহাসড়কে পুলিশের অভিযানে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় ১ হাজার  ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews