1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চকরিয়া প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় চকরিয়া পৌরশহরের নিউ মার্কেটের সামনে মহাসড়কের ওপরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ।
এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক  শওকত আলী, কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের  আহবায়ক হেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এএস রায়হান,  উপজেলা যুব অধিকার পরিষদের নেতা সাইফুল ইসলাম,  সাবেক ছাত্রনেতা মুসা ইবনে হোছাইন বিপ্লব, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, রফিক আহমদ, সাংবাদিক এম.মনছুর আলম রানা, নুরুদ্দোজা জনি, মনিরুল আমিন, নুরুল আমিন টিপু ও ফরিদা ইয়াছিন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন-চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ উল হক, চকরিয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক আব্দুল মতিন চৌধুরী, সাংবাদিক এম.রায়হান চৌধুরী, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক অলি উল্লাহ রনি, সাংবাদিক শাহজালাল শাহেদ, সাংবাদিক জিয়াউল হক জিয়া, সাংবাদিক নিজাম উদ্দিন, আবদুল হামিদ, আরাফাত চৌধুরী, সাইফুল ইসলাম সাইফ, আব্দুল্লাহ আল মামুন, জুবাইরুল ইসলাম, রিদুয়ান হাফিজ, ফায়সাল আলম সাগর, সাদ্দাম  হোছাইন, আলী ওমর, রেজাউল করিম, মোহাম্মদ আইয়ুব, সরওয়ার ওসমান, আনোয়ার হোছাইন, শওকতুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।##
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট