সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং প্রকাশিত সংবাদের প্রতিবাদ কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আপডেট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চকরিয়া থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

আগামী চকরিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জয়নাল আবেদীন তার নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার ঘোষিত অঙ্গীকারে সুশাসন ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওয়ার্ড অফিসে ঘুষ ও দালাল মুক্ত সেবা নিশ্চিত করা এবং সকল উন্নয়ন কাজের হিসাব জনসম্মুখে প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু, মাদকের মতো সমস্যাকে অন্যতম প্রধান সংকট হিসেবে উল্লেখ করে জয়নাল আবেদীন বলেন, এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে, যাতে সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব হয়। পাশাপাশি সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ডের সুষম বণ্টন নিশ্চিত করার কথাও জানান তিনি।

মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে অপরাধমুক্ত পরিবেশ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন তিনি।

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার, মশা নিধন কার্যক্রম জোরদার এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তার প্রতিশ্রুতি দেন প্রার্থী। এছাড়া ভাঙা রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপনের কথাও উল্লেখ করেন।

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কোচিং ও কারিগরি প্রশিক্ষণ উদ্যোগ এবং যুবকদের কর্মসংস্থানে দিকনির্দেশনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সহায়তা নিশ্চিত করা, সরকারি ভাতা ও ত্রাণ বণ্টনে স্বচ্ছতা বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার রক্ষার অঙ্গীকার করেন।

ডিজিটাল ও আধুনিক ওয়ার্ড গঠনের লক্ষ্যে অনলাইনে অভিযোগ গ্রহণ ব্যবস্থা চালু এবং নাগরিক সেবার তথ্য সহজলভ্য করার কথাও তার ঘোষণায় উঠে এসেছে।

জয়নাল আবেদীন বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনই হবে আমার শক্তি।”

চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা—ঘোষিত এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, স্বচ্ছ ও উন্নত ওয়ার্ড প্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews