বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চকরিয়া ছাত্রদলের মিছিল-সমাবেশ তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ অক্টোবরের প্রথম সপ্তাহে কক্সবাজার আসবে মহানগর এক্সপ্রেস সাপের কামড়ে ওঝার মৃত্যু রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

রামুতে সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ নিহত-২

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকায় মারসা যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।

এতে ৪ জন গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় এ র্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রামগামী মারসা বাসটির সাথে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাসটি সংঘর্ষে দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। নোহার ভেতরে থাকা ড্রাইভারসহ এক শিশু নিহত হয়।

নোহা গাড়িতে পাওয়া পরিচয় পত্র থেকে জানা যায়, নোহা ড্রাইভার ব্যাক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাড়ির ভেতরে ১ জন প্রাপ্তবয়স্ক ও ১টি শিশু আটকে ছিল। দুর্ঘটনার প্রায় ২ ঘণ্টা পর গাড়ির নিচে একটি শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews