রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোঃ বাতেন চীনের ইয়ানশান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষা জীবনের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে ইয়ানশান : এক বছরের একাডেমিক অগ্রযাত্রা ও সাংস্কৃতিক বিনিময়ের গল্প তাবুক যুদ্ধে নবীজির নামাজ আদায়ের স্থানগুলো নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয় স্বর্ণের দামে বড় লাফ বাংলাদেশ থেকে চীন : ইয়ানশান বিশ্ববিদ্যালয়ের ওহিন্দ্রিলা ভট্টাচার্যের শিক্ষাগত উৎকর্ষের যাত্রা মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ,অভিযানে ভ্রাম্যমাণ আদালত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে বসছে ইসি

সরকারের নির্ধারিত মূল্য সার পাচ্ছে রামুর কৃষক

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে সার সংকট থাকলেও সারের পর্যাপ্ত

মজুদ এবং কৃষকপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় হচ্ছে কক্সবাজারের রামু উপজেলায়।

রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সব সার পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চাহিদামত সার পেয়ে দুশ্চিন্তামুক্ত রয়েছেন কৃষকেরা।

ফতেখাঁরকুলের লামারপাড়া এলাকার বাসিন্দা ফজলুল্লাহ জানান, ক্ষেতের প্রয়োজনে ব্যবহৃত ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি সার পেয়ে কৃষিকাজ ভালোভাবে চলছে।

রামু উপজেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন বলেন, আমার ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স আলম ট্রেডার্স হতে সরকার নির্ধারিত মূল্যে প্রতিমাসে সার বরাদ্দ উত্তোলন করি। পরে সরকারি মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রি করি।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য নুরুল আমিন বলেন, আমার পারিবারিক অনেক চাষাবাদ রয়েছে। জনপ্রতিনিধির পাশাপাশি একজন কৃষক হিসেবে আমি বিসিআইসি সার ডিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে চাহিদামত সার পাচ্ছি। আমার ইউনিয়নে সারের কোন সংকট নেই।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব নাথ শুভ বলেন, সারের সংকট রামুতে নেই বললে চলে। কৃষকদের যতোটুকু চাহিদা সহজে পাওয়া যাচ্ছে। খুচরা বিক্রেতাদের সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। কৃষি অফিস নিয়মিত তদারকি করছে যাতে সরকারি মূল্যে কৃষকেরা সার পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews