শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

চকরিয়ায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

কক্সবাজার মহাসড়ক এর কক্সবাজার সিটি গেইট সংলগ্ন চকরিয়া উপজেলার উত্তর হারবাং এর কলাতলী(১২নং ব্রীজ) এলাকায় নোহা-কাভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২৮’ই আগস্ট, ২৫ইং(বৃহস্পতিবার) আনুমানিক ২ ঘটিকার সময় এ সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানা যায়।

চট্টগ্রামমূখী কভারভ্যান এর সাথে কক্সবাজারমূখী কালো নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি দুইটি ঝিরি ও বিলে ছিটকে পড়ে। কালো নোহাটি পূর্ব পাশে ও কভার ভ্যানটি পশ্চিম পাশে পড়ে থাকতে দেখা যায়।

আহত মোঃ আরিফ(৪০),পিতা:মোঃআবু তাহের চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার বাসিন্দা, যিনি নোহা গাড়ির চালক ছিলেন। মনসুর আলম(৪২),পিতা:রফিক আহমদ বাশখালী উপজেলার বইলছড়ী ইউনিয়নের (৩নং ওয়ার্ড) বাসিন্দাসহ আরও তিনজন আহত হয়।যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত গাড়ির চালক আরিফ জানান, আমি যখন জাঙ্গালিয়া পরপর সিটি গেইট অতিক্রম করছিলাম তখন কভার ভ্যানটি খুবই দ্রুত গতিতে সামনের দিকে আসছিলেন।পুরোপুরি রং সাইডে এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায় গাড়িটি এবং কভার ভ্যানটি আঘাত করে পশ্চিম পাশে পড়ে যায়। পরে ড্রাইভার কোনদিকে চলে জানা নেই। স্থানীয়রা এসে উদ্ধার করে যাত্রী ৪জনকে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় এবং আমি পার্শ্ববর্তী আজিজনগরে ফার্মেসীতে চিকিৎসা নেই।ঐখানে মহিলার অবস্থা খুবই খারাপ বলে নিশ্চিত করেন চালক।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান,স্থানীয় লোকজনের মাধ্যমে দূর্ঘটনার খবর পেলে সাথে সাথে স্পটে আসি।তাদের নাম ঠিকানা এখনও সবগুলো পাওয়া যায়নি।গাড়িগুলো উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews