বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

লামায় উন্মুক্ত জলাশয়ে ২৬০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলায় উন্মুক্ত, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ বছর উপজেলার মোট ৪৪টি জলাশয়ে এই পোনা মাছ ছাড়া হয়েছে। এর মধ্যে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পুকুরও রয়েছে। এর উদ্দেশ্য হলো মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লা-হিল-মারুফ। এছাড়াও লামা থানার অফিসার তোফাজ্জল হোসেন এবং বিভিন্ন রাজনীতি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews