বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ায় নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

চকরিয়ার মাতামুহুরি নদীতে দুপুরে গোসল করতে নেমে একসাথে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজনের মৃত্যু হয়েছে। যার নাম পিংকি আক্তার।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত পিংকি (১৫) চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকা কাকার গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্রী। উদ্ধারকৃত ২ জন একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহত পিংকির মা জানান, আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি মেয়ে নাই।পরে জানতে পারি নদীতে গোসল করতে গিয়েছে। এখন দেখি মেয়েটা আমার মৃত।

এদিকে স্থানীয়রা বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা বেড়ে যাওয়ায় এ ধরণের মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ তুলেন অনেকেই।

চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাষ্টার মো. সেলিম উদ্দিন বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি টিম নিয়ে আসি। দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও অন্যজনকে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ৪ ঘন্টা পর চট্টগ্রাম থেকে ডুবুরি আসলে সাথে সাথে অপর জনকে মৃত উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews