1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চকরিয়ায় নোহাবাস- মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় নোহা গাড়ির ধাক্কায় নুরুল আজিম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ওই সময় মোটরসাইকেলে থাকা তার ভাতিজি গুরুতর আহত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল দশটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।

নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বউঘাটা এলাকার মৃত হাজী সৈয়দ আহমদের পুুত্র।

মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে নুরুল আজিম ও তার ভাতিজি মোবিনা আক্তার (১৯) সহ মোটরসাইকেল নিয়ে চকরিয়ার খুটাখালীর শ^শুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তারা মোটরসাইকেল নিয়ে খুটাখালীর ফুলছড়ির স্টেশনে পৌছলে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি নোহা গাড়ি (যার রেজি : নং- কক্সনবাজার –ল-১২-২৩৪১) পেছন দিক দিয়ে তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে আহত হন নুরুল আজিম ও তার ভাতিজি মোবিনা আক্তার। তিনি মাথা, ডান পা, দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমপ্রাপ্ত হন এবং মোবিনা আক্তারের মাথায় ও কোমরে গুরুতর জখম হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম নুরুল আজিম এবং ভাতিজি মোবিনা আক্তারকে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে। এরমধ্যে নুরুল আজিমকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ভাতিজিকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। কর্মরত চিকিৎসক নুরুল আজিমকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করে। মোবিনা আক্তার আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানান স্বজনরা। দূর্ঘটনার সাথে সাথেই নোহা স্কয়ারের ঘাতক চালক ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যায়।

ঘাতক নোহা স্কয়ার গাড়িটি এবং ভিকটিমের মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উক্ত দূর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট