1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

লামা ফুটপাত দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

বান্দরবানের লামা বাজারের যানজট নিরসনে শনিবার বিকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও লামা পৌরসভা।
দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে যানজট ও জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা সৃষ্টি হচ্ছিল।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে লামা থানা পুলিশ, আনসার বাহিনী এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ হাজার টাকা এবং সহকারী ভূমি ম্যাজিস্ট্রেট ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।স্থানীয়দের অভিযোগ ছিল, ফুটপাতের পুরোটাই হকারদের দখলে থাকায় পথচারীরা বাধ্য হয়ে মূল রাস্তা দিয়ে চলাচল করতেন। এতে প্রায়শই যানজট সৃষ্টি হতো এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল।
এই অভিযানের ফলে রাস্তাঘাট অনেকটাই দখলমুক্ত হয়েছে এবং জনসাধারণের যাতায়াত সহজ হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং জনগণের নির্বিঘ্ন চলাচলের জন্য এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট