1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চকরিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চকরিয়া পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুলের পাশে বটতলী এলাকা থেকে চকরিয়া থানা পুলিশ  বিশেষ তথ্যের ভিত্তিতে তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দশটার দিকে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বটতলা এলাকা থেকে  অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

এদিন চকরিয়া থানার ওসি তৌহিদল আনোয়ার নেতৃত্বে একটি টিম বিশেষ তথ্যের ভিত্তিতে তিন ডাকাতকে গ্রেফতার করেন।

চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, এসময় ধৃত ডাকাতদের নিকট থেকে  দেশীয় তৈরী এলজি,দুই রাউন্ড কার্তুজ,ডাকাতি কাজে ব্যবহৃত একটি কালো মাক্স এবং একটি লোহার তৈরী হাতুড়ি পাওয়া যায়।

ধৃত ডাকাত তিনজন হলেন যথাক্রমে  পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া মৃত জালাল আহমেদের পুত্র জিসান(২০), সাহারবিল কোরালখালী এলাকার কালু ফকিরের পুত্র আবদুল্লাহ (২২) এবং  কালাগাজী সিকদার পাড়া বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ শাহজাহান ( ৪২)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,তারা সিন্ডিকেট করে চকরিয়ার বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট