বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বন্দুকসহ আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বন্দুকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের গ্রামার স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- চকরিয়া পৌরসভার সিকদারপাড়া এলাকার মোহাম্মদ জিশান (২৫) ও শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ আবদুল্লাহ (২৪)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে পরিচালিত ওই অভিযানে পালানোর চেষ্টা করলে জিশান ও আবদুল্লাহকে ধরা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হবে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চকরিয়ার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে নিয়মিত ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যার পর রাস্তায় বের হওয়া নিয়ে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে পুলিশের টহল ও নজরদারি আরো জোরদার করার দাবি জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews