বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের আবদুল কাদেরের পাশে থাকার ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি প্রার্থী আবদুল কাদেরের পাশে থাকার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আবদুল কাদের নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লিখেছেন, “আমার ডাকসুতে জিতার কোনো লোভ নেই, কেবল বেঁচে থাকতে চাই। অন্তত এ দয়া আমাকে দেখানোর অনুরোধ করছি।”

এই পোস্টের পর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামও তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে আবদুল কাদেরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাকিবুল ইসলাম লিখেছেন, “কাদের, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, রাজাকার, আল বদর ও আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাত্মকভাবে তোমার পাশে থাকবে। আল বদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র ইতোমধ্যেই উন্মোচিত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেছেন, “সাইবার বুলিং-এর জন্য প্রশিক্ষিত শিবির নেতা, গুপ্ত বাহিনী ও সমর্থকরা শুধুমাত্র সচেতন নারীনেতৃত্বকেই নয়, বিরোধী মতাদর্শের সবকেই ধারাবাহিকভাবে আক্রমণ করছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা আবশ্যক। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। আল বদর বাহিনীর মাধ্যমে তারা কি তরুণ প্রজন্মকে ইসলামের নৈতিকতা শেখাবে? তার প্রমাণ আমরা প্রতিনিয়ত ছাত্র সমাজে দেখছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews