রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড- ২০২৬ বৃত্তি অর্জন করল নাফিজুল হক মিসকাত

  • প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গ্লোবাল ইংলিশ অলিম্পিয়াড একাডেমি কর্তৃক আয়োজিত গ্লোবাল ইংলিশ
অলিম্পিয়াড–২০২৬-এ তৃতীয় শ্রেণিতে (Global English Olympiad Season-03) জেনারেল ক্যাটাগরিতে ১ম স্থানে বৃত্তি অর্জন করেছে রামুর মেধাবী শিক্ষার্থী নাফিজুল হক মিসকাত

সে রামুর এভারেস্ট টিচিং ইন্সটিটিউটের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নাফিজুল হক মিসকাত নুরুল হক হেলালী ও জেসমিন আক্তার বেলীর দম্পতির ৩য় সন্তান।

পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক আয়োজনে তার এমন সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। নাফিজুল হক মিসকাত এর উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews