শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

ডা. জুবাইদা রহমানের নির্দেশে নাটোরে ৭ সদস্যের মেডিকেল টিম

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের নির্দেশে নাটোরে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে ডায়রিয়ায় আক্রান্ত ৫০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে আসা ৭ সদস্যের পূর্ণাঙ্গ মেডিকেল টিমের নেতৃত্ব দেন ডা. গালিব হাসান।

 

প্রথমে টিমের সদস্যরা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিনের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করেন। পরে নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় সর্বাধিক আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।

ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের পাশে রয়েছেন এবং থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের টিম লিডার ডা. গালিব হাসান, ডা. রেদোয়ান ফেরদৌস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নাটোর পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। শনিবার পর্যন্ত ৫ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন নাটোর সদর হাসপাতালে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews