শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে পি’স্তল,৯০ রা’উন্ড গু’লিসহ যুবক আ’টক

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় ৪৯ বিজিবির সদস্যরা এ অভিযান চালান।

আটককৃতরা হলেন—ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা।

৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে কাঁচা মরিচবাহী ট্রাকটি বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশিতে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

অস্ত্র ও গুলি বাংলাদেশে আনা নিষিদ্ধ হওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews