1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ভুটানের রাষ্ট্রদূত মৌসুমি ফল পাঠালো খালেদা জিয়ার কাছে

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়। ফলের ঝুড়ি গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির প্রেস উইং সদস্য শাইরুল কবির খান।এ সময় ড. মঈন খান বেগম জিয়ার পক্ষে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট