Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

রামুতে মাদকাসক্ত চাচার দায়ের কোপে শিশুর মৃত্যু

By ভোরের কণ্ঠ
September 11, 2025 1 Min Read
0

পাহাড়ি জনপদ ঈদগড়ে চাচার দায়ের কোপে ৩ বছরের ভাতিজি নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ইউনিয়নের উত্তর শরীফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাহিয়া বিন রাহী প্রকাশ (ফাতেমা)।নিহত শিশু ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে। ঘাতক আপন চাচা নুরুল হাকিমের দা’র কোপে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র মতে, নুরুল হাকিম নামের যুবক তার আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চায়। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি রাহিয়া বিন রাহীকে (৩) ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি নিহত হয়। ঘটনার পর স্থানীয় লোক জন নুরুল হাকিমকে আটক করে খবর দিলে রামু থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

রামু থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি ঘটনা। অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

নুরের পাশে বসে কাঁদলেন সাদিক কায়েম

Next

রামু উপজেলায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক চেয়ারম্যানের জানাযার নামাজে শোকার্তা মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *