1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চকরিয়ায় মার্কেটের ছাদ ধস, আহত ব্যবসায়ী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোডসংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মার্কেটের ছাদের বিশাল একটি ছানসেট হঠাৎ ভেঙে পড়ে জিহাদের ওপর। তিনি গুরুতর আহত হন। ব্যবসায়ীদের অভিযোগ, বহুদিন ধরে মার্কেটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে।

১৯৮৫ সালে নির্মিত এই মার্কেটটি চকরিয়ার প্রথম আধুনিক মার্কেট হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ ব্যবহারে এটি এখন অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও ব্যবসায়ীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে মার্কেটটির মালিকানা রয়েছে নির্মাতা রশিদ আহমদ চৌধুরীর ছেলে, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা ও তার পরিবারের হাতে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “ছাদ ধসের খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে একটি টিম পাঠানো হয়েছে। ইঞ্জিনিয়ার দিয়ে মার্কেটটি পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ এই মার্কেটের সংস্কার বা ভাঙা-গড়ার উদ্যোগ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট