Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় মহাসড়কে ডাকাতের হামলা, নিহত ১ আহত ৪

By ভোরের কণ্ঠ
September 19, 2025 1 Min Read
0

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে মহাসড়কের মালুমঘাট ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় ডাকাতদের হাতে গুরুতর আহত হন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মাহমুদুল হক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত চারজনকে স্থানীয় লোকজনের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওই ঢালায় ডাকাত দল তৎপর হয়ে উঠেছে। প্রায়শই গভীর রাতে গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর ও লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু যথাযথ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

শার্শায় কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

Next

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামুতে বিএনপির মানববন্ধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *