বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়া শাহ ওমর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (smc) কমিটি গঠিত শহীদ আহসান হাবিবের পরিবারের পাশে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা প্রদান চকরিয়ায় বন্যার গ্রাসে পেঁপে বাগান, কৃষকের লাখ লাখ টাকার ক্ষতি স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি মাতামুহুরির পূর্ব বড় ভেওলা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চকরিয়ায় স্কুলের প্রধান শিক্ষককে মারধর করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন চকরিয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা শামীম ও জয়নাল আবেদীনের ত্রাণ বিতরণ চকরিয়ায় ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জামায়াত ইসলামী

চাকসুর ভিপি-জিএস-এজিএস পদে লড়বেন ৬৯ জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের পদে মনোনয়ন জমা দিয়েছেন ৪২৯ জন প্রার্থী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু তিন শীর্ষ পদ—সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস)। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯ জন।
এদিকে ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে ১২ ও ১১ জন মনোনয়ন দিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা জমেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। ৫টি আসনের বিপরীতে মোট ৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শুধু নির্ধারিত সদস্য–৫ পদেই প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩২ জন।

এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫টি, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮টি, স্বাস্থ্য সম্পাদক পদে ১৭টি মনোনয়ন জমা পড়েছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ক সম্পাদক, বিতর্ক সম্পাদক, সামাজিক ও পরিবেশ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকসহ প্রায় সব পদেই একাধিক প্রার্থী মাঠে নেমেছেন।

চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্ররাজনীতি। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews