1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

ক্ষমা চাইতে আমির হামজাকে আইনি নোটিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে ইসলামি বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানের পাঠানো এই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এদিন ডাকযোগে নোটিশটি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিহাব।

শিহাব বলেন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়ার নেতা মুফতি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সম্প্রতি আমির হামজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়ার সুযোগ পেয়েছিল ও সেখানকার আবাসিক ছাত্রদের সকালে ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন বলে দাবি করেন। এতে সমালোচনার মুখে পড়েন তিনি। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও। আজ তার বিরুদ্ধে আইনি নোটিশও পাঠানো হলো।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট