1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে পুলিশের অভিযানে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার ঈদগাঁওতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত পুলিশের টানা ৩ ঘন্টা অভিযান , ধর্ষক কামাল গ্রেফতার ঈদগাঁওতে বাস-কার্ভারভ্যান সংঘর্ষ, চালক নিহত কন্টেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো ফেসবুক   ইসলামপুর পশ্চিম খাঁনঘোনা সড়কের বেহাল দশা, জলাবদ্ধতা সমস্যায় জর্জরিত ঈদগাঁওতে লুৎফর রহমান কাজল এমপির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বরাদ্দ ইসলামাবাদে পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা, ব্যাপক ক্ষতি চট্টগ্রাম বন্দরে পৌঁছাল আরও ২৬ হাজার টন অকটেন শিক্ষায় অবদানে ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ঈদগাঁওর খুরশীদুল জন্নাত

চকরিয়া খুটাখালীতে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে নবজাতক শিশু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের জঙ্গল থেকে শরীরে আঘাতপ্রাপ্ত এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ওই নবজাতক শিশুকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছে। পরে ওই শিশুকে  ঈদগাঁও মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে অপেক্ষমান ওই নারী জানান, তিনি বুধবার দুপুরে লাকড়ি সংগ্রহ করতে বাড়ির পাশে জঙ্গলে যান। এসময় জঙ্গলের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতকটিকে কুঁড়িয়ে পেয়েছেন।

জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক জুনায়েদ সায়দ বলেন, ওই নারী দাবি করেছেন তিনি জঙ্গলের পাশে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। শিশুটির মাথা, বুক ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাকে পলিথিনে বেঁধে রাখা হয়। যাতে শ্বাস নিতে না পারে।

বর্তমানে ওই নবজাতক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. রফিক উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, শিশুটি আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন ডাক্তার জুনায়েদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট