শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা

শিক্ষায় অবদানে ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন ঈদগাঁওর খুরশীদুল জন্নাত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘অদম্য নারী পুরস্কার’ অর্জন করেছেন ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়। চলতি বছরে টেকনাফ, রামু, ঈদগাঁও ও কক্সবাজার সদর। এই চারটি উপজেলার ১১জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এর মধ্যে ঈদগাঁও উপজেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খুরশীদুল জন্নাত এই সম্মাননায় ভূষিত হন।

খুরশীদুল জন্নাত দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রধান শিক্ষক হিসেবে তিনি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রমে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

“খুরশীদুল জন্নাত শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে। ‘অদম্য নারী পুরস্কার’ প্রাপ্তি তার দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও নিবেদনের যথাযথ স্বীকৃতি।”

সংশ্লিষ্টদের মতে, খুরশীদুল জন্নাতের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার নারী সমাজ ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews