Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

লামায় চাঁদাবাজ-দখলদার ফজর আলীর ত্রাসের রাজত্ব: সাংবাদিক ও পুলিশকে হুমকি

By ভোরের কণ্ঠ
September 26, 2025 1 Min Read
0

বান্দরবানের লামা সদর ইউনিয়নে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ফজর আলীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রটি নিরীহ মানুষকে জিম্মি করে ফাঁকা কাগজে স্বাক্ষর নেয় এবং পরে তা ব্যবহার করে মোটা অঙ্কের টাকা আদায় করে। সম্প্রতি, এমন একটি চাঁদাবাজির ফোনালাপ ফাঁস হওয়ার পর বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। এসব অভিযোগের বিষয়ে ফজর আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।

ফজর আলীর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকরাও হুমকির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, ফজর আলী প্রথমে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন, ব্যর্থ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালান।শুধু চাঁদাবাজি বা দখলবাজিই নয়, ফজর আলীর বিরুদ্ধে চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে, বিশেষ করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।এদিকে, সম্প্রতি লামায় জব্দকৃত অবৈধ গাছের মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি প্রভাবশালী চক্র লামা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীরকে হুমকি দিচ্ছে। এই ঘটনায় পুলিশ প্রশাসন এবং স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, তারা সব চাপ উপেক্ষা করে নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে যাবে এবং বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সাধারণ মানুষ ও পরিবেশকর্মীরা স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

ঈদগাঁও জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

Next

৫ দফা দাবিতে চকরিয়ায় জামায়াতের বিশাল বিক্ষোভ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *