বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ত্বকের যত্নে ঘরেই বানান ৫ সহজ ফেসপ্যাক চাকরির প্রলোভনে ৩ শ্রমিক অপহরণ! ৩ লাখ টাকা দিয়েও মেলেনি সন্ধান ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ আটক ১ চকরিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকে কেড়ে নিলো তানহার প্রাণ বান্দরবান জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন চেয়ারম্যান মাম্যাচিং

রামু প্রেসক্লাবের সঙ্গে বিদায়ী ও নবাগত ইউএনও’র মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন উপলক্ষে রামু প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোঃ রাশেদুল ইসলাম ও নবাগত ইউএনও এরফানুল হক চৌধুরী–এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর ) রামু উপজেলায় দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রামু প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম রামুতে তাঁর দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রামু ছিল আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

নবাগত নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী বলেন, “রামুর উন্নয়ন অগ্রযাত্রায় প্রেসক্লাবের সাংবাদিকরা আমার সহযোগী হিসেবে কাজ করবেন বলে আমি আশাবাদী।”

সভা শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews