শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

গণসংযোগে কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি তৃপ্তি

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া-মহল্লা — এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন সাধারণ মানুষের খোঁজখবর নিতে। সাধারণ ঙ সুখ-দুঃখ ও ভালো-মন্দের খোঁজ নেওয়া যেন তাঁর প্রতিদিনের কাজ।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বেনাপোল ইউনিয়নের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের খোঁজ নিতে গিয়েছেন যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জননেতা মফিকুল হাসান তৃপ্তি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সম্মানিত সভাপতি নাজিম উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জননেতা মফিকুল হাসান তৃপ্তি স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের নানা সমস্যার খোঁজখবর নেন। তিনি বলেন, “জনগণের পাশে থাকা আমার দায়িত্ব, আমি জনগণের সুখ-দুঃখে সবসময় সঙ্গে থাকতে চাই।”
স্থানীয় নেতৃবৃন্দ জানান, তাঁর এই গণসংযোগ কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আশা ও আস্থার জন্ম দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews