1. qujmpy1til@scrap-transport-musical-hospital-brainstorm.com : jazeSGCP :
  2. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  3. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  4. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এবার বিস্ফোরণে কাঁপলো ইরাক চকরিয়ায় মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঝড় তুলেছেন লন্ডন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমডি জামাল চৌধুরী বাউবি বিএড শিক্ষার্থীদের কক্সবাজার পিটিআই স্টাডি সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১১ রমজান পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ আগাম মুকুলে হাসি ফুটেছে বাগুড়ী বেলতলা আম বাজারে কৃষকদের চকরিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন দোয়া চেয়েছে চকরিয়ায় বসতঘর জবর দখলের চেষ্টা, মা-মেয়ে আহত চকরিয়ায় প্রশাসনের বাজার মনিটরিং, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা রুম টু রিড বাংলাদেশ-এর উদ্যোগে কক্সবাজার এর রামু ও সদর উপজেলায় কর্মসূচি অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সাংবাদিক পুত্র শাবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাঁসেরদিঘি এলাকায় এ অভিযান পরিচালনা করে  পুলিশ। আটক স্বামী-স্ত্রী হলেন কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম।

 বর্তমানে তারা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকায় থাকেন।অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় খুটাখালী থেকে চকরিয়া পৌরসদরের দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করলে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবাসহ অন্যান্য মালামাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট