শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

ঈদগাহ রশিদ আহমদ কলেজের এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রশিদ আহমদ কলেজ। যেটিতেই চলমান ২০২৫ সালের এইচ এসসি পরীক্ষার ফলাফলে চরমভাবে বিপর্যয় দেখা দিয়েছে। এনিয়ে হতাশ অভিভাবকমহল ও শিক্ষা্থীরা।

১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে ফলাফল প্রকাশের পর রশিদ আহমদ কলেজে দেখা যায় হতাশাজনক চিত্র। ফলাফলের এই ভরাডুবিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

কলেজ সূত্র মতে, এ বছর ৪৭৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়- বিজ্ঞান বিভাগে ১১ জনের মধ্যে পাশ করেছে ৬ জন,ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ জনের মধ্যে ১০ জন, মানবিক বিভাগে ৩২২ জনের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ৬৮ জন শিক্ষার্থী।
পুরো কলেজ থেকে মাত্র ৩জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করতে সক্ষম হয়েছে।

এ হতাশাজনক ফলাফলে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও স্থানীয়রা। দাবী যে, শিক্ষকদের অনীহা ও একাডেমিক তদারকির অভাব এবং শিক্ষার্থীদের অনুৎসাহিত পরিবেশ ফলাফলকে তলানিতে নিয়ে গেছে। কলেজ প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরী বলে মনে করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews