শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ব্যবহৃত মেশিন জব্দ ও ধ্বংস চকরিয়ায় মিথ্যা মামলা থেকে জামিন পেলেন কলেজ শিক্ষার্থী আরমান,আদালতে প্রতারণা মামলা লামায় জমি নিয়ে বিরোধ, ভোগান্তিতে ভুক্তভোগী পরিবার

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে ইউএনওর অভিযান, জব্দ বালুর স্তুপ

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে গজালিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে ৪টি স্থানে ছোট আকারের ৬টি বালুর স্তুপ জব্দ করা হয়। জব্দকৃত বালুসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ইউএনও বিমল চাকমার মতে“অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং ভূমি ক্ষয় ও নদীভাঙনের ঝুঁকি বাড়ায়। সরকারি অনুমোদন ছাড়া কেউ বালু তুললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ ও জন স্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে উপজেলা প্রশাসনের এ পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। তারা অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews