শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া থেকে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চিনি চকরিয়ায় উদ্ধার মাতামুহুরিতে সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও সাবেক ফুটবলারদের সম্মাননা এবং অভিষেক অনুষ্ঠান সম্পন্ন চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক ও হেলপার নিহত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা লামায় সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ চকরিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় মহানবমীতে চকরিয়া হরি মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক এপেক্স ক্লাব অব রামুর উদ্যোগে স্কুল ও মাদ্রাসার উন্নয়নের জন্য লক্ষাধিক টাকা সহায়তা প্রদান

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

চকরিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন সাগর (১৯) নামের একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের ডাকবাংলোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,চট্টগ্রামগামী ইগলু আইসক্রিমের কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি পালসার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এঘটনায় মোটরসাইকেল আরোহী সাব্বির হোসেন সাগর গুরুতর আহত হন। দূর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির হোসেন সাগর কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তবকপুর ইউনিয়নের বামনাছাড়া গ্রামের জোবাইদুর রহমানের পুত্র।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews