রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে ২০ হাজার অবৈধ বিদেশি সিগারেটসহ আটক -১ নেপালে ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু চকরিয়া থানা পুলিশ মাদক কারবারিদের ধরতে সড়ক তল্লাশি চকরিয়ায় উত্তর হারবাংয়ে অবৈধ বালু উত্তোলন, শ্যালো মেশিন ও বিপুল পাইপ জব্দ ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন সংসদে ক্ষোভ উগরে বিরোধীদলের ওয়াকআউট বৃষ্টি থাকতে পারে কতদিন, জানাল আবহাওয়া অফিস চকরিয়ায় শিশু সুরক্ষা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে মুখোমুখি সংলাপ মাতামুহুরীতে খরিদকৃত ও ওয়ারিশী জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে

পরীমণির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৫৪ বার পড়া হয়েছে
ঢাকাই সিনেমার দুই দর্শকপ্রিয় মুখ পরীমণি ও বুবলী। চলতি বছরের শুরুতে ভার্চুয়াল যুদ্ধে লিপ্ত হন এই দুই নায়িকা। বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমণিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। পরীকে নিজের বোন বলেও সম্বোধন করেন তিনি। 

এর আগে পরীর ছেলের জন্মদিনে দামি উপহার দিয়েছিলেন অপু। অনেকের ধারণা সাম্প্রতিক সময় অপু-পরীর সম্পর্কে ভালো যাচ্ছে না।

গেল সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির অনুষ্ঠানে হাজির হওয়া এবং সেখানে বক্তব্য দেওয়ার ঘটনায় অপুকে চরমভাবে কটাক্ষ করেন পরীমণি। অপুকে পল্টিবাজ এবং সুবিধাবাদী বলে আখ্যায়িত করেন তিনি। কারণ, অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু পাননি। ফলে তার বিএনপির অনুষ্ঠানে যাওয়া নিয়ে বড়োসড়ো বিতর্ক শুরু হয়েছিল।

পরীর মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছেন তার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না অপুর। এদিকে পরীর ছেলের সবশেষ জন্মদিনেও দেখা যায়নি অপুকে।

অনুরাগীদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে তাহলে দুইজনের সম্পর্কে তলানিতে ঠেকেছে? এবার অনুরাগীদের প্রশ্নের জাবাব দিয়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে পরী-অপুর সম্পর্কে এখন কেমন যাচ্ছে। অনুষ্ঠান সঞ্চালক অপুর কাছে জানতে চান পরীর সঙ্গে কী আগের মতো সম্পর্ক আছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, সম্পর্কের কিছু নেই তো। সবাই আমার অনেক পছন্দের মানুষ। সে-ও আমার অনেক পছন্দের মানুষ। খুব সুইট একজন মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।

অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায়, বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews