শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সম্মেলন: চকরিয়ায় পৈতৃক বসতি থেকে উচ্ছেদের জেরে হামলায় আহত ২ ‘বিদেশি সত্তা’ নির্বাচন চুরি করেছে, দাবি নেতানিয়াহুর দল লিকুদের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও চকরিয়া-মাতামুহুরিতে আইনশৃংখলা মাসিক মিটিং অনুষ্ঠিত চকরিয়াতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন

নিজের নামে ভুয়া ফেসবুক আইডি, সতর্ক করলেন ঐশী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ভুয়া ফেসবুক আইডির বিড়ম্বনায় পড়েছেন বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী জান্নাতুল ফেরদৌস ঐশী। এ নিয়ে বেশ বিরক্ত ও বিব্রত তিনি। নিজের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ তুলে সবাইকে সতর্ক করলেন নায়িকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ঐশী জানান, তার নামে ছড়িয়ে পড়া ফেসবুক আইডিটি ভুয়া। এটি তিনি পরিচালনা করেন না।

মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন ওই অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ পাওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: ফেসবুক থেকে

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: ফেসবুক থেকে

বিজ্ঞপ্তিতে ঐশী বলেন, আমার কোনও ব্যক্তিগত ফেসবুক আইডি নেই। এটিই আমার একমাত্র আনুষ্ঠানিক ফেসবুক পেজ।’

এ অবস্থায় সবাইকে ভুয়া আইডির সঙ্গে যোগাযোগ না করার এবং ওই অ্যাকাউন্ট থেকে পাঠানো কোনও বার্তার জবাব না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ঐশী। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews