Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

ভোরের কণ্ঠ

সত্যের সন্ধানে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রংপুর
    • রাজশাহী
    • ময়মনসিংহ
    • সিলেট
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
    • খাদ্য ও পুষ্টি
  • বিশেষ প্রতিবেদন
  • তথ্যপ্রযুক্তি
  • আমাদের সাংবাদিকবৃন্দ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

চকরিয়া উপজেলার ৮০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক,ব্যাহত হচ্ছে পাঠদান

By ভোরের কণ্ঠ
October 30, 2025 2 Min Read
0

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সহকারী শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম।ব্যাহত হচ্ছে পাঠদান।

চকরিয়া উপজেলায় মোট ১৪৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিযুক্ত আছে আর ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকার কারণে বিদ্যালয়ের পাঠদানসহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চকরিয়া উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬৭ সহকারী শিক্ষকের মধ্যে ৯৫২জন সহকারী শিক্ষক রয়েছে।

উপজেলার অন্তত ১৮ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়,প্রধান শিক্ষক না থাকার কারণে সহকারী শিক্ষকদের দ্বৈত দ্বায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দ্বায়িত্ব পালন করতে গিয়ে তাদের হিমশিম খেয়ে হচ্ছে। এতে পাঠদান চরম ভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না।

চকরিয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন,চকরিয়া উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাই। উপজেলায় একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন রয়েছে। তাই এই উপজেলায় ১৪৪ টি প্রাথমিক বিদ্যালয় আছে,তারমধ্যে ৬৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক আছে আর ৮০ টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। তবে প্রধান শিক্ষকের পদ খালি থাকা ২৪টি বিদ্যালয়ের ২৪ জনকে শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তাদের বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন,চকরিয়া উপজেলা বড় হওয়াতে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। সে জন্য প্রধান শিক্ষকের পদগুলো পূরণ করতে অনেক হিমশিম খেতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি থাকার কারণ হচ্ছে যে পরিমাণ প্রধান শিক্ষক অবসর বা অন্য জায়গায় চলে যাচ্ছে সে পরিমাণ প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না। কোন কোন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খালি রয়েছে তা তালিকা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছি। উক্ত খালি পদগুলো দ্রুত সময়ে নিয়োগের ব্যবস্থা হবে বলে আমি আশা করি। এছাড়া সহকারী শিক্ষকের খালি পদগুলো দ্রুত সময়ে নিয়োগের ব্যবস্থা করা হবে।

 

 

Author

ভোরের কণ্ঠ

সম্পাদক ও প্রকাশক : মাস্টার আরাফাত চৌধুরী (বিএসসি) হেড অফিস : চকরিয়া সমবায় সমিতি মার্কেট (৩য় তলা) প্রধান সড়ক, চকরিয়া, কক্সবাজার। মোবাইল নম্বর :০১৯২১১৭৪৫৭৯

Follow Me
Other Articles
Previous

অবৈধ হ্যান্ডসেট বন্ধ হতে যাচ্ছে

Next

নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *